স্টাফ রিপোর্টার
শহরতলীর ধারারগাঁও-হালুয়ারঘাট সেতু নির্মাণের দাবিতে আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা বাজার এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হবে। এই মানববন্ধনের আয়োজন করেছে ‘সুনামগঞ্জ উত্তর সুরমা উন্নয়ন পরিষদ’। মানববন্ধনে সদর উপজেলার সুরমা, জাহাঙ্গীরনগর, রঙ্গারচর ইউনিয়নের এবং দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার,
বাংলাবাজার, লক্ষীপুর, সুরমা, বোগলা, নরসিংপুর ইউনিয়নের সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করবেন। রবিবার রাতে দৈনিক সুনামগঞ্জের খবরকে আয়োজক কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।


