জাতিসংঘের অধিবেশন থেকে ফিরেছেন ছাতকের পৌর মেয়র কালাম চৌধুরী

ছাতক প্রতিনিধি
প্রধানমন্ত্রীর সফর সঙ্গি হিসেবে জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী দেশে ফিরেছেন।
সোমবার রাতে সিলেটের ওসমানী বিমানবন্দরে পৌছলে আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শুভাকাংকিরা অভিনন্দন জানান।  আসার পথে গোবিন্দগঞ্জ সাদাপুল এলাকায় আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কাউন্সিলর ও পৌর কর্তৃপক্ষসহ শুভাকাংখিরা মেয়র আবুল কালাম চৌধুরীকে ফুলেল  শুভেচ্ছা জানান। পরে ছাতক শহরের নিজ বাসভবনের সামনে তাকে আ.লীগ ও সহযোগি সংগঠন, পৌর কর্তৃপক্ষ, কাউন্সিলরবৃন্দ ও বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে জাতিসংঘের ৭১তম অধিবেশনে যোগদান শেষে ২৬ সেপ্টেম্বর ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে যান মেয়র আবুল কালাম চৌধুরী। একমাস সফর শেষে তিনি সোমবার ছাতকে পৌঁছান।