ছাতকে কাব দলের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি
ছাতকে স্কাউটসের উদ্যোগে কাব ইউনিট লিডার ওরিয়েন্টেশন কর্মশালা সোমবার দিনব্যাপি উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক সাজিদুর রহমানের পরিচালনায় ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। শুরুতে স্বাগত   
বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্কাউটস কমিশনার মঈনুল হুসেন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কালীপদ দাস, উপজেলা স্কাউটসের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান, উপজেলা কাব লিডার মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক মাহবুবল হক। বক্তব্য রাখেন, প্রশিক্ষক জেলা স্কাউটস সম্পাদক তাহির আলী, উপজেলা স্কাউটস লিডার এএইচএম আলী রেজা প্রমুখ। প্রশিক্ষণে ১৫০জন কাব লিডার প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের হাতে সনদ তুলে দেয়া হয়।