আমিনুল ইসলাম, তাহিরপুর
তাহিরপুরে কৃষকদের তরমুজ চাষে আগ্রহ বেড়েছে, ফলন ভাল হওয়ায় দিন দিন তরমুজ চাষের দিকে কৃষকরা ঝুঁকে পড়েছেন।
জানা যায়,সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় গত এক দশক পূর্বেও কোন কৃষক বাণিজ্যিকভাবে তরমুজ চাষাবাদ করতেন না।
সম্প্রতি বছর তিনেক ধরে তাহিরপুরের বাদাঘাট ইাউনিয়নের লামাশ্রম, বিন্নাকুলী, লাউড়েগড়, ঢালারপাড় সহ আশপাশের এলাকার হাতেগুনা কয়েকজন কৃষক তরমুজ চাষাবাদ করে ভাল ফলনে লাভবান হন। এ থেকেই বর্তমানে এখানকার অধিকাংশ কৃষক তরমুজ চাষে ঝুঁকে পড়েছেন।
তাহিরপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলায় প্রায় ৪ শ হেক্টর জমিতে তরমুজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরজমিনে ঐ সমস্ত এলাকায় গিয়ে দেখা যায়, অনেকেই তাদের ধানী জমিতে ধান চাষ না করে তরমুজ চাষাবাদ করছেন। এলাকার কৃষকরা জানান, বর্ষায় পাহাড়ি ঢলে জমিতে মাত্রাতিরিক্ত পলি-বালি পরে তাদের জমি ধান চাষের অনুপযোগী হয়ে পড়েছে। সে থেকে ঐ এলাকার কৃষকরা পলি-বালি পড়া জমিতে তরমুজ চাষাবাদ করছেন এবং বর্তমানে অধিক ফলনও পাচ্ছেন তারা। রাজারগাঁও গ্রামের কৃষক বোরহান উদ্দিন বলেন,বীজ বপন থেকে শুরু করে ফলন পর্যন্ত প্রতি একর জমি তরমুজ চাষাবাদে খরচ পরে ১৫ থেকে ২০ হাজার টাকা আর তা থেকে লক্ষাধিক টাকার মত তরমুজ বিক্রি করা যায়।
স্থানীয় হাট-বাজারে গিয়েও দেখা যায় প্রতিটি তরমুজ নি¤েœ ৫০ থেকে ১শ টাকায় বিক্রি হচ্ছে এবং তা স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে আশ-পাশের জেলা উপজেলায় বিক্রি হচ্ছে।
বিন্নাকুলি গ্রামের কৃষক বাদাঘাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন,তিনি এ বছর ২২একর জমিতে তরমুজ চাষ করে ৫ লক্ষ টাকা লাভ করেছেন।
বাদাঘাট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামছুল আলম বিদু বলেন,‘ফলন বিপর্যয়ের কথা চিন্তা করে প্রথম দিকে কৃষকরা তরমুজ চাষাবাদ করতে ভয় পেতো।
বর্তমানে ফলন ভাল হওয়ায় তরমুজ চাষে আগ্রহ বেড়েছে। তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুছ ছালাম বলেন,‘বছর তিনেক ধরে এ অঞ্চলে পাহাড়ি ঢলে পলি-বালি পরে এখানকার ধান চাষের জমিগুলো চাষের অনুপযোগী হয়ে পরে। বর্তমানে এ মাটি তরমুজ চাষের উপযোগী হওয়ায় এখানকার কৃষকরা তরমুজ চাষে ঝুঁকে পড়েছে এবং ভাল ফলনও পাচ্ছে।’
- নতুনপাড়ায় সন্ধ্যা রাতেই দুঃসাহসিক চুরি
- জগন্নাথপুরে জনসভায় প্রতিমন্ত্রী এম এ মান্নান সরকার শিক্ষা ও বিদ্যুতকে অগ্রাধিকার দিয়েছে


