ছাতকে গাঁজাপীরের ৯ মাসের দন্ড

ছাতক প্রতিনিধি
ছাতকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে খতিবুর রহমান (৫৬) নামক এক ভন্ডপীরকে ৯ মাসের কারাদ- প্রদান করা হয়েছে। বুধবার রাতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ হাফিজুর রহমান ভন্ডপীরকে এ দ-াদেশ প্রদান করেন।
খতিবুর রহমান উপজেলার ইসলামপুর ইউনিয়নের ধনীটিলা গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র ও গাঁজা পীর বলে এলাকায় পরিচিত। বুধবার রাতে গাঁজা পীর খতিবুর রহমানের ধনী টিলার আস্তানায় হানা দিয়ে পুলিশ গাঁজা ও গাঁজার সরঞ্জামসহ তাকে   গ্রেফতার করে। গাঁজা সেবন ও সংগ্রহে রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে খতিবুর রহমানকে ৯ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। লালসালু পরিহিত খুতিবুর রহমান তার সাঙ্গ-পাঙ্গদের নিয়ে এ আস্তায় প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত গাঁজার আসর বসাতো। এলাকায় নিজেকে একজন কামেল ও পীর বলে দাবী করে আসছিলেন তিনি।