তাহিরপুরের ৩ জুয়ারী জেল হাজতে

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ৩ জুয়ারীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। আটককৃত জুয়ারীরা হল খলিসাজুড়ি গ্রামের অলিউর রহমান (৩০),দুদের আওটা গ্রামের সুরুজ মিয়া (২৭) ও এমরুল হাসান (২০)।
সোমবার মধ্যরাতে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লোকমান মিয়ার বাড়ীর জুয়ার আসর থেকে গোপন সংবাদের  
ভিত্তিতে পুলিশ ওই ৩ জুয়ারীকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে মামলা রুজু করে জেল হাজতে প্রেরন করা হয়।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্দি ধর জানান, ৩ জুয়ারীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হয়েছে, জেল হাজতে পাঠানো হয়েছে।