স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে -জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক স্থায়ীকরণ কর্মশালার সমাপ্তি হয়েছে। রবিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুইদিন ব্যাপি এই কর্মশালার সমাপনী অনুষ্ঠান হয়।
উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি) এর সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব ও নিগার সুলতানা কেয়া।
কর্মশালার সমাপনী অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি) এর জেলা ফ্যাসিলিটেটর জিল্লুর রহমান।
সমাপনী অনুষ্ঠানের আলোচনায় আরও বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যানমো. আব্দুল ওয়াদুদ, মো. ফুল মিয়া,  নুরুল হক, মো. আবুল বরকত, মো. মুকসেদ আলী, আব্দুছ ছত্তার, মো. সামছুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক রঞ্জন পুরকায়স্থ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোলেমান মিয়া, কৃষি কর্মকর্তা সালাহ উদ্দিন আহমদ টিপু, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রীতিকনা দে, শহর সমাজসেবা কর্মকর্তা গিয়াস উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী লায়েছ মিয়া তালুকদার, প্রকৌশলী আনোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা মোস্তফা মিয়া, সাংবাদিক আকরাম উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, ‘বর্তমানে দারিদ্রতার হার অনেকটা কমে এসেছে। শিশু ও মাতৃমৃত্যুর হারও কমেছে। মানুষ বাড়ছে, জমির পরিমাণ কমছে। জনসংখ্যা নিয়ন্ত্রণে না রাখলে এক সময় খাদ্য উৎপাদনের জায়গা অনেক কমে যাবে। আগামী প্রজন্মের জীবন জীবিকা অনেকটা কষ্টে পরিণত হবে। এই জন্য সকলে সচেতন হয়ে বাল্যবিবাহ রোধ করতে হবে। পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় শিক্ষার হার বাড়াতে হবে। স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। খাদ্য নিরাপত্তায় পতিত জমি চাষের আওতায় আনতে হবে।’