রুদ্রের জন্য সহায়তা

স্টাফ রিপোর্টার
আদর্শ শিশু শিক্ষা নিকেতংেনর স্ট্যান্ডার্ড-২ ছাত্র রুদ্র তালুকদার (৮) এর চিকিৎসা সহায়তার জন্য সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে বিদ্যালয়ের হলরুমে শিক্ষক ফৌজি আরা শাম্মি’র সভাপতিত্বে এবং মোজাম্মেল হক মুনিমের পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অ্যাড. এনাম আহমদ, অ্যাড. শামীম, অ্যাড. জোহা, বিদ্যালয়ের শিক্ষিকা স্মৃতি কণা রায় আভা, ফেরদৌসী বেগম লিলি, হাফেজা ফেরদৌস, অন্তরা  খাসনবিশ, শাহিনা বেগম, পুর্ন পুরকায়স্থ, সুভাস চন্দ্র দাস, ইন্দু ভূষণ তালুকদার, সাংবাদিক কুলেন্দু শেখর দাস সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয় রুদ্র তালুকদারের চিকিৎসার জন্য ৯৫,৫০০/- টাকা সংগ্রহ করা হয়েছে এবং আগামী বৃহস্পতিবার আদর্শ শিশু শিক্ষা নিকেতনে আবারও সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।  
উল্লেখ্য, রুদ্র তালুকদার (৮) ব্রেইন টিউমারে আক্রান্ত। এটি দ্রুত অপারেশন করতে প্রায় পনেরো লাখ টাকা ব্যয় হবে। রুদ্রের পিতার পক্ষে ব্যয়বহুল চিকিৎসা বহন করা সম্ভব নয় বলে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা-নিতেশ তালুকদার, সঞ্চয়ী হিসাব নং-৬৬০৮, উত্তর ব্যাংক, সুনামগঞ্জ শাখা। বিকাশ নম্বর (ব্যক্তিগত) ০১৭১৭-২৬৭০৩৩।