লন্ডন প্রতিনিধি
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের জন্যে বিচারহীনতাকেই দায়ী করলেন যুক্তরাজ্য শাখা লোকনাথ ভক্ত পরিষদ নেতৃবৃন্দ। ৭ নভেম্বর লোকনাথ ভক্ত পরিষদ যুক্তরাজ্য শাখার একটি প্রতিনিধি দল এ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল অফিসে উপস্থিত হয়ে সম্প্রতি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও মন্দির ভাংচুরের বিষয়টি অবহিতকরণকালে তারা এমনটিই বললেন।
প্রতিনিধি দলের সদস্যরা বলেন ১৯৪৭ সালের পর থেকে ক্রমাগত দেশের সংখ্যলঘুরা নির্যাতিত হয়ে আসছে, কোন ঘটনার বিচার না হওয়ার কারণেই হামালকারীরা প্রশ্রয় পাচ্ছে। সাম্প্রতিক সময়ে এর মাত্রা আশংকাজনক ভাবে বেড়ে গেছে এ অবস্থা অব্যাহত থাকলে বাংলাদেশে মাইনরিটি সম্প্রদায়ের বসবাস সম্ভব নয়।
এসময় প্রতিনিধি দল এ্যামনেষ্টি ইন্টারন্যাশনালের সাউথ এশিয়া বিষয়ক গবেষক ওলফ ব্লমকুইষ্ট, ফিলিপ ফারমার, ও হানার সাথে সাক্ষাৎ করে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের চিত্র তুলে ধরেন।
প্রতিনিধিধি দল এসব হামলার পেছনে কয়েকটি ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীকে দায়ী করে বলেন স্বাধীনতা বিরোধী একটি চক্র এর মদদ দিচ্ছে এরা বিভিন্ন সময় ধর্মের অপব্যাখ্যা ও নানান গুজব ছড়িয়ে দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের উপর নির্যাতন চালাচ্ছে।
তারা অভিযোগ করে বলেন বাংলাদেশে এসব হামলার বিচার না হওয়ার কারণে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে এর জন্যে তারা এ্যামনেষ্টি ইন্টারন্যাশনালের হস্তক্ষেপ কামনা করেন।
এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে প্রতিনিধি দলকে জানানো হয় এই ঘটনার জন্যে এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাথে সাথেই একটি ষ্টেটমেন্ট ইস্যু করেছে এবং তারা বাংলাদেশের উপর নজর রাখছেন। লোকনাথ ভক্ত পরিষদের প্রেসিডেন্ট সুরঞ্জিত গুপ্তের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন ভাইস প্রেসিডেন্ট সুরঞ্জিত চক্রবর্তি, সেক্রেটারী অজিত লাল দাস, অর্গেনাইজিং সেক্রেটারী পুষ্পিতা গুপ্তা।
- দুঃখে যাদের জীবন গড়া-ঝুঁপড়ি ঘরের পাঁচ প্রতিবন্ধীর কান্না
- বিজয় লাভের পর ট্রাম্প আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট


