মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার
বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন মোহনা টেলিভিশনের সপ্তমবর্ষে পদাপর্ণ উপলক্ষে সুনামগঞ্জে কেক কাটা, র‌্যালি, ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে মোহনা দর্শক ফোরাম শহরের আব্দুল হাই মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।
দৈনিক সুনামগঞ্জ ডাকের সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদের সভাপতিত্বে ও মোহনা টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের সঞ্চালনায় জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি     
 ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, র‌্যাব-৯,সিপিসি সুনামগঞ্জ অঞ্চলের এএসপি আফজাল হোসেন, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ।
আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পংঙ্কজ কান্তি দে, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি শাহজাহান চৌধুরী, দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি ঝুনু চৌধুরী, আরটিভির স্টাফ রিপোর্টার আবেদ মাহমুদ চৌধুরী, দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি আল হেলাল,  চ্যানেল টুয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি এ আর জুয়েল, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি বোরহান উদ্দিন, সদর উপজেলা যুবলীগ নেতা জেবুল আহমেদ, দৈনিক সুনামগঞ্জের ডাকের স্টাফ রিপোর্টার আব্দুল শহীদ, সুনামগঞ্জ সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন, শিক্ষক রাজেশ চন্দ্র দাস, দেবদুলাল দাস, ব্যবসায়ী বিপ্লব কান্তি তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি একে এম মুহিম, সাধারণ সম্পাদক নুরুল হক, সিলেট টাইমস ২৪ডটকমের বার্তা সম্পাদক নাইম তালুকদার, সুলতান আহমেদ, নিরঞ্জন তালুকদার প্রমুখ।