ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় আলী হোসেন (৩০) নামের এক মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আলী হোসেন উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তরবীর গ্রামের দিল বাহারের ছেলে। গত বুধবার রাত ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হক এ দণ্ডাদেশ দেন।
জানা যায়, আলী হোসেন গাঁজা সেবন করে গত বুধবার দুপুরে স্থানীয় বাদশাগঞ্জ বাজারে স্থানীয় লোকজনের সাথে অশুভ আচরণ করছিল। খবর পেয়ে ওই দিন বিকেলে সেখান থেকে তাঁকে আটক করে পুলিশ।
ধর্মপাশা থানার এসআই হারুনুর রশিদ জানান, বৃহস্পতিবার সকালে আলী হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।
- অভিনন্দন আ.লীগের নতুন কান্ডারীদের শুভ ও অর্থবহ যাত্রা শুরু করুন
- জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচনে নিষেধাজ্ঞা জারী


