আইয়ূব আলী
দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জের দর্গাপাশা ইউপির ছয়হাড়া গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য মোঃ আইয়ূব আলী (৪২) রবিবার সকাল ১১টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট উইম্যান্স মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না……রাজিউন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে
যান। সোমবার সকাল ১০টায় নিজ গ্রাম ছয়হাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন স¤পন্ন হয়।
ছফিনা বেগম
দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আস্ত গ্রামের মৃত (অব.) শিক্ষক আকবর আলীর স্ত্রী ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পরিষদের সিএ আব্দুল হাই আযাদ সেলিমের মাতা সোমবার সকাল ৬টায় নিজ বাড়ীতে ইন্তেকাল করিয়াছেন (ইন্না…..রাজিউন)। মৃত্যকালে ১ ছেলে ও ১ মেয়ে নাতী নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী
রেখে যান। সোমবার সকাল ১১টায় নিজ গ্রামের জামে মসজিদের মাঠে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন স¤পন্ন হয়।


