জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে জঙ্গি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা হল রুমে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত জামালগঞ্জ ই-কমার্স এন্ড ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার’র উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক শাহীন আলম। গণমাধ্যমকর্মী অনিমেষ দাসের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেযারম্যান হাফিজা আক্তার দিপু, বিশেষ অতিথি
উপজেলা ভাইস চেয়ারম্যান রশীদ আহমদ, উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার, গণমাধ্যমকর্মী অঞ্জন পুরকায়স্থ, ওয়ালী উল্লাহ সরকার, আয়োজক প্রতিষ্ঠানের উপদেষ্টা ও গণমাধ্যমকর্মী সাইফ উল্লাহ,আসাদ আল সাদী, হাসান মাহমুদ অভি প্রমুখ। আলোচনা সভার পর ৩ মাস ও ৬ মাস মেয়াদী শিক্ষার্থী ৫০ জনের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
- দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সসহ দেশের ১৩টি হাসপাতাল পেল ১৪টি অ্যাম্বুলেন্স
- জগন্নাথপুরে ঘন ঘন চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ


