স্টাফ রির্পোটার
বন বিভাগের কাছে আটককৃত সরীসৃপ জাতীয় প্রাণী ২টি তক্ষক হস্তান্তর করেছে বিজিবির ২৮ ব্যাটলিয়ান এর সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে বিজিবি ২৮ ব্যাটলিয়ান এর কার্যলয়ে বন বিভাগের সদর উপজেলা রেঞ্জ সহকারী এস এম নূরল হকের কাছে তক্ষক দুটি হস্তান্তর করেন বিজিবি ২৮ ব্যাটলিয়ান এর নায়েক রিয়াদ।
বিজিবি জানায়, তক্ষক দুটি বুধবার রাত ৮ টায় ভারত সীমান্তবর্তী উপজেলা
বিশ্বম্ভরপুরের গামারিতলা থেকে আটক করে মাছিমপুর বিজিবি ক্যাম্পের একটি দল। পরে তক্ষক দুটিকে বিজিবি ব্যাটেলিয়ান ২৮ হস্তান্তর করা হয়।
উল্লেখ, তক্ষক দু’টিকে বৃহস্পতিবার বিকেলের দিকে সদর উপজেলার বিরামপুর প্রাকৃতিক বনাঞ্চলে অবমুক্ত করে বনবিভাগ।
- যুবদলের আহ্বায়ক আনছার উদ্দিনের পিতৃবিয়োগ বিএনপির শোক প্রকাশ
- পৌর যুব জমিয়তের সম্মেলন সভাপতি হাম্মাদ, সম্পাদক যুবায়ের


