রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ বিভিন্ন সংগঠনের

সু.খবর রিপোর্ট
মায়ানমারে রোহিঙ্গা মুসলমান নিয়র্যাতনের প্রতিবাদে মানববন্ধন  করেছে খেলাফত মজলিস জেলা শাখা। শুক্রবার বিকেলে আলফাত উদ্দিন স্কয়ারে এই মানববন্ধন  অনুষ্ঠিত হয়। পৌর খেলাফত মজলিসের সভাপতি মাও. খলিল আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি শাখাওয়াত হোসেন মোহন, মাও. আব্দুল গাফফার, সাধারণ সম্পাদক মাও.ছদরুল আশীন, সাংগঠনিক সম্পাদক  
মাও. বুরহান উদ্দিন, প্রচার সম্পাদক মাও.আক্তার হোসেন আতিক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি নূরুল ঈমান, ছাত্র মজলিশ নেতা শাহ কামাল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা মায়ানমারে মুসলিম রোহিঙ্গাদের হত্যার তীব্র নিন্দা জানান।
শহরে জমিয়ত ইসলামের
বিক্ষোভ সমাবেশ
মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জমিয়ত উলামায়ে ইসলাম। শুক্রবার দুপুরে পুরাতন বাসস্টেশন থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে সমাবেশে মিলিত হয়।
জেলা জমিয়ত উলামায়ে ইসলামের সভাপতি শায়েক মাও.আব্দুল বছিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জমিয়তের উলামায়ে যুগ্ম মহাসচিব মাও. তাফজ্জুল হক আজিজ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব মাও. শেখ মজিবুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. তাইবুর রহমান চৌধুরী, জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. রশিদ আহমদ, জেলা জমিয়তের উলামায়ের সহ-সভাপতি আফসার উদ্দিন, মাও. আতাউর রহমান লস্কর, মাও. মোস্তাক আহমদ, মাও. হামমাদ আহমদ, মাও. আলিনুর হক, ছাত্রনেতা আব্দুল হাফিজ, তাহা হোসাইন, হামমাদ আহমদ, ইয়াহিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন যদি বন্ধ না করা হয় তাহলে আমরা কঠোর আন্দোলনের ঘোষণা দেব।
দ. সুনামগঞ্জ ও ছাতকে মানববন্ধন
দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজারে মায়ানমারে রোহিঙ্গা হত্যা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ মুসল্লিরা। শুক্রবার দুপুর ২টায় আল-হান্নান ইসলামী সমাজ কল্যাণ সংস্থার ব্যানারে মানববন্ধনে বক্তারা হত্যাকান্ড বন্ধ করতে সরকারিভাবে প্রতিবাদ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সংগঠনের সভাপতি মাও. আতিকুল হকের সভাপতিত্বে ও সদস্য মো. জসিম উদ্দিন ও সাধারণ স¤পাদক মাও. শামীম আহমদের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহ্বায়ক আনছার উদ্দিন, পাগলা বড় জামে মসজিদের ইমাম ও খতিব মাও. রুহুল আমীন, মাও. সিরাজুর রহমান, জামি’আ ইসলামিয়া পাগলা মাদ্রাসার মুহ্তামীম হাফিজ মোশাহিদ আহমদ, আল-হান্নান ইসলামী সমাজ কল্যাণ সংস্থার সহ- সভাপতি মাস্টার শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহিন মিয়া, যুগ্ম-সাধারণ কামরুল ইসলাম, নির্বাহী সদস্য ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি বদরুল আলম টিপু, সোহেল রানা তালুকদার, মাও. ফয়জুল বারী, ইমদাদ হোসেন, মুরাদ মিয়া, চন্দপুর জামে মসজিদের ইমাম ও খতিব আজিজুর রহমান হেলালী, কাদিপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাও. মারিফত উল্লাহ, উত্তর পাগলা বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাও. বুরহান উদ্দিন, দক্ষিণ কাদিপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাও. লুতফুর রহমান, মৌলভী রিফাত আলী, মোকামবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব মাও. কবির আহমদ, জমিয়ত নেতা মাও. খলিলুর রহমান, শায়েখ উদ্দিন, হাফিজ তাজুল ইসলাম, নাসির মিয়া প্রমুখ।
ছাতক
ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের কালারুকা পয়েন্টে কালারুকা সেভেন ভিলেজের উদ্যোগে এক মানববন্ধন কর্মসুচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ফতেহপুর কামিল মাদ্রাসার মুহাদ্দিছ মাও. আব্দুর সাকুরের সভাপতিত্বে ও কারারুকা সেভন ভিলেজ যুবসংঘের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জাগ্রত ছাতকবাসীর সদস্য সচিব নজমুল হোসেন, শিক্ষক মাও. আলমগীর হোসেন, কারারুকা বাজার মসজিদের ইমাম মাও. আব্দুর রহিমচানপুর জামে মসজিদের ইমাম মাও. জামাল আহমদ, লামা পাড়া জামে মসজিদের ইমাম মাও. আলাউদ্দিন, খেলাফত মজলিস নেতা ফারুক আহমদ, কালারুকা সেভেন ভিলেজের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন, ছাতক উত্তর তালামিযের সভাপতি  তোফায়েল আহমদ মিনার, যুবনেতা ছালিক আহমদ প্রমুখ।
এসময় মাও. আবু নাইম ইয়াহইয়া, কালারুকা পয়েন্ট মসজিদের ইমাম মাও. ফয়েজ আহমদ, উজির আহমদ, সালেহ আহমদ, ছাদির আহমদ, কালন আহমদ, জসিম উদ্দিন, জাহিদ হোসেন লিটন, খালেদ আহমদ, শাহিন আহমদ, দিলবর মিয়া, রফিক আহমদ, আবুল হাসনাত, ফয়ছল আহমদ, রাজু মিয়া, কামাল উদ্দিন, সমছু মিয়া, জাবের হোসেন, জাবেদ আহমদ, রিয়াদ আহমদ, ইমন মিয়া, রায়হান, ইসতাদুল, আলিম উদ্দিন, ইসলাম উদ্দিন, শাহিন মিয়া, সুহেল আহমদ, সাহেল মিয়া, খালিদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।