দিরাই ডিগ্রী কলেজের বিদায়ী শিক্ষার্থীরা সংবর্ধিত

দিরাই প্রতিনিধি
দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া বলেছেন, উন্নত রাষ্ট্র গঠনে লেখা পড়ার বিকল্প নেই। আজকে যারা ছাত্র তারাই আগামী দিনের রাষ্ট্রনায়ক। এখান থেকেই আগামীর মন্ত্রী, এমপি, মেয়র তৈরী হবে। উচ্চ শিক্ষা লাভ করে আপনারা সমাজের উচ্চ আসন অলংকৃত করবেন। ছাত্র-ছাত্রীদের উদ্যেশ্য করে তিনি বলেন, মনে রাখবেন, মা বাবা অনেক আশা আকাক্সক্ষা নিয়ে লেখাপড়া করাচ্ছেন, আপনারা যেন তাদের আশা আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে পারেন। সোমবার দিরাই ডিগ্রী কলেজের     
 বিএ (পাস) ৩য় বর্ষের বিদায়ী শিক্ষার্থীদেরকে দেয়া সংবর্ধনায় প্রদানের সময় অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে সোমবার কলেজ প্রাঙ্গণে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুকুল চন্দ্র দেবের সভাপতিত্বে ও শিক্ষার্থী সায়েল চৌধুরীর পরিচালনায় সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের অধ্যক্ষ মিহির রঞ্জন দাস, কলেজ পরিচালনা কমিটির সদস্য অ্য্যডভোকেট অভিরাম তালুকদার, মহিবুর রহমান তালুকদার, প্যানেল মেয়র কলেজের সাবেক ভিপি বিশ্বজিৎ রায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের প্রভাষক এএইচএম ফারুক, আনম শোয়েব হাসান, ফখর উদ্দিন চৌধুরী, রফিকুল ইসলাম, সন্দীপন দাস, অঞ্জন দাস, দিরাই প্রেসক্লাব যুগ্ম আহবায়ক ইমরান হোসাইন, সদস্য আবু হানিফ চৌধুরী, বিদায়ী শিক্ষার্থী উজ্জল চৌধুরী, রাজীব রায়, আফজাল আহমদ, শৈবাল চন্দ্র সরকার, আবু হাসান চৌধুরী, অভি রায়, সুইটি সুত্রধর পূজা, জোবায়ের আহমদ, মিছফা বেগম, ফাতেমা বেগম, শোভা বেগম, ফাতেমা মনি, ফারজানা দিপা প্রমুখ। সংবর্ধনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী এম রহমানসহ সিলেট দিরাইয়ের কন্ঠশিল্পীরা।