ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার মধ্যনগরে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনির ৭৭তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মধ্যনগর থানা যুবলীগের আয়োজনে রবিবার সন্ধ্যায় স্থানীয় দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মধ্যনগর থানা যুবলীগের নবনির্বাচিত সভাপতি মোস্তাক আহম্মেদ। মধ্যনগর থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনির পরিচালনায় বক্তব্য দেন থানা যুবলীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন, যুবলীগ নেতা কামাল হোসেন, সজিব রায়, অমল চন্দ্র তালুকদার, জসিম চৌধুরী, মোশারফ হোসেন মুন্না, হোসেন সরকার, মধ্যনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন, চামরদানী ইউনিয়ন যুবলীগের সভাপতি তফাজ্জল হোসেন প্রমুখ।


