ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় গ্রাম পুলিশকে মারধরের মামলায় হিরন মিয়া ও হাফিজুলকে আটক করা হয়েছে। রোববার রাতে দুই জনকে আটক করে পুলিশ। ধর্মপাশা থানার এসআই শেখ মো. রুবেল জানান, গত ১০ নভেম্বর গ্রাম পুলিশ কুতুব আলী, তাঁর স্ত্রী ও ছেলেকে মারধর করায় ছয়জনকে আসামী করে কুতুব আলী বাদী হয়ে থানায় মামলা করেন। এ মামলায় হিরন মিয়া (৫০) ও হাফিজুলকে (২৮) আটক করা হয়েছে। সোমবার আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


