পাগলায় রুরাল ডেভলপমেন্টে ডেন্টাল বিভাগের উদ্বোধন

পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের  পাগলায় রুরাল হেল্থ এন্ড ডেভলপমেন্ট কেয়ার সেন্টারে ডেন্টাল বিভাগের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে নতুন এ চিকিৎসা সেবা চালু করে প্রতিষ্ঠানটি।
পাগলা বড় জামে মসজিদের ইমাম ও খতিব  মাও. রুহুল আমীনের দোয়ার মাধ্যমে উদ্বোধন হয় এ সেবার। পরে  আধুনিক যন্ত্রপাতির ব্যবহার পরিদর্শন করেন প্রতিষ্ঠানের পরিচালক         মো. রফিকুল ইসলাম। উলেখ সংখ্যক হারে রোগীর  উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা আশাবাদী এ এলাকায় আমরা ভাল সেবা দিতে পারবো। কারণ আমাদের আছে আধুনিক যন্ত্রপাতি।’
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- ঝুমা ডেন্টাল পলি ক্লিনিকের পরিচালক মাছুম খাঁন, ডেন্টাল টেকনোলোজিস্ট মনিরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মহি উদ্দিন মহিম, রুরাল হেল্থ এন্ড ডেভলাপমেন্ট কেয়ার সেন্টারের পরিচালক মো. রফিকুল ইসলামের দুই ছেলে জামিউল ইসলাম তুরাণ, শাফিউল ইসলাম সুসাদ, যুবদল নেতা কামাল পারভেজ সাজন, ম্যানাজার দিপ্তি দাশ, এ আই রিপন, সবিতা দাশ, প্যাথলজিস্ট শম্পা বেগম ও আবদুল কাদির প্রমূখ।