জগন্নাথপুরে মুক্তিযোদ্ধাদের সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প

জগন্নাথপুর প্রতিনিধি
জাতীয় বিজয় দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসুচীর আয়োজন করে জগন্নাথপুর উপজেলা প্রশাসন। প্রথমবারের মত ব্যতিক্রমী এ কর্মসূচি আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সিলেটের মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসারের নেতৃত্ব দিনব্যাপি মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যেদের মধ্যে চক্ষু ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন রোগের ঔষধ বিতরণ করা হয়।
জগন্নাথপুরের ইউএনও মোহম্মদ মাছুম বিল্লাহ জানান, জগন্নাথপুরের মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের লোকজনসহ পঙ্গু ও অসহায় লোকজনের মধ্যে স্বাস্থ্য সেবা ও চক্ষু চিকিৎসাসহ বিনামূল্যে ঔষধ দেয়া হয়েছে। আমরা প্রতি মাসে একবার করে এ ধরনের চিকিৎসা সেবা প্রদানে কর্মসুচি গ্রহণ করেছি  ।