ছাতক প্রতিনিধি
পীযুষ ভট্টাচার্য্যকে সভাপতি ও রবিন্দ্র কুমার দাসকে সাধারণ সম্পাদক করে উপজেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, অধ্যাপক হরিদাস রায়, গৌরাঙ্গ চক্রবর্তী, মহন্ত রায়, সুকেশ রঞ্জন পাল ও নেপাল চন্দ্র পাল। শনিবার দুপুরে শহরের রামকৃষ্ণ সেবাশ্রমে পরিষদের সভায় নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫ জনের নাম ঘোষণা করা হয়।
এ উপলক্ষে পরিষদের সভাপতি অ্যাড. পীযুষ ভট্টাচার্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিন্দ্র কুমার দাসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক হরিদাস রায়, পৌর কমিটির সভাপতি মহন্ত রায়, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বাবুল পাল, মহাপ্রভু আখড়া পরিচালনা কমিটির সভাপতি গৌরাঙ্গ চক্রবর্তী, সুকেশ রঞ্জন পাল, মুক্তিযোদ্ধা স্বরাজ কুমার দাস, অরুন অধিকারী, ধীরাজ কুমার দাস, দীলিপ চৌধুরী, বিজয় রায়, সমরজিৎ কর, বাবুল রায়, অরুন দাস, কৃপেশ চন্দ, কালীদাস পোদ্দার, দুলন তরফদার, স্বপন পাল, সৌরভ রঞ্জন দাস প্রমুখ।
সভায় রানা দত্ত চৌধুরী, হরিপদ পোদ্দার, বাবুল চৌধুরী, নেপাল চন্দ্র পাল, শ্রীনিবাস চক্রবর্তী, নান্টু বর্ধন, প্রনয় কুমার আচার্য্য, বীরেন্দ্র কুমার দাস, বিশ্বজিৎ ঘোষ, কানু প্রিয় দাস, বিনয়কৃষ্ণ দাস, পরিমল সিংহ, মিন্টু কুমার দাস, কেশব পাল, অধীর পাল, দীলিপ দাস, রাজন দাস, ক্ষিতিশ রঞ্জন দাস, রাখেশ চন্দ্র দাস, ললিত দেবনাথ, সুজন দেবনাথসহ বিভিন্ন পূজা ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


