সদস্য প্রার্থীদের মতবিনিময়

ছাতকে চিনু
ছাতক প্রতিনিধি
আসন্ন সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত সুনাম-সাধারণ ৫ আসনে মহিলা সদস্য পদপ্রার্থী নুরুন্নাহার চৌধুরী চিনু নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। শনিবার দুপুরে উপজেলার
 গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সাথে মতবিনিময় করেন তিনি।
পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
এসময় প্যানেল চেয়ারম্যান সামছুল হক, ইউপি সদস্য মাহমদ আলী, আলতাব আলী, সুরেতাজ, নিজাম উদ্দিন, হোসাইন আহমদ লনি, আব্দুর রহমান, আনোয়ার হোসেন, রাজন মিয়া, মহিলা সদস্য কাজী রেহেনা, শোভা রানী দাশ, ছাদিকুর বেগম, ছৈলা আফজালাবাদ ইউপি সদস্য লাল মিয়া, জহির আলী, মিলন ধর, আব্দুল ওয়াহিদ, দিদার আলম, আব্দুল মতিন, নওয়াব আলী, আবুল হোসেন, মহিলা সদস্য আছমা আক্তার রিমা, চন্দ্রমালা বিবি, রিনা বেগম, কালারুকা ইউপি সদস্য ফজলু মিয়া, কবির মিয়া, ফখর মিয়া, দুলাল মিয়া, আব্দুল মুকিত, ছালেহ মিয়া, লিটন মিয়া, আখল মিয়া, সদর মিয়া, মহিলা সদস্য তাহমিনা বেগম, ফুলেছা বেগম, অমরী রানি দাস, দক্ষিণ খুরমা ইউপি প্যানেল চেয়ারম্যান সুহেল আহমদ, গোলাম কিবরিয়া বাদল, মুহিবুর রহমান তালুকদার জাহাঙ্গীর, কৃপেশ চন্দ্র দাস, আব্দুল আলীম, ইলিয়াছ আলী, সমুজ আলী, আজিজুর রহমান, শাহ এমরান, মহিলা সদস্য ঝুমা চৌধুরী দাস, শিখা রানী পুরকায়স্থ, জয়ন্তী রানী দাসসহ ৪টি ইউনিয়নের জনপ্রতনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্বম্ভরপুরে সাজু
বিশ্বম্ভরপুর প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী সাজ্জাদুর রহমান (সাজু মাষ্টার) রবিবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক নির্বাচনী সভা করেছেন।         ইউপি চেয়ারম্যান  রওশন আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় সদস্য প্রার্থী সাজ্জাদুর রহমান সাজু হাতি মার্কায় সকলের দোয়া, আশীর্বাদ চান ও ভোট প্রার্থনা করেন।
আরো বক্তব্য রাখেন পলাশ ইউপি র সদস্য আবুল হোসেন,পলাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, পলাশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমান উল্লাহ, পলাশ ইউনিয়ন জাপার সভাপতি আব্দুর রহমান, সলুকাবাদ ইউপি সদস্য জাকির হোসেন, আক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মহরম আলী ।
উপস্থিত ছিলেন উপজেলা আ. লীগের যুগ্ম সম্পাদক মোবারক আলী, পলাশ ইউপির প্যানেল চেয়ারম্যান কামরুজ্জামান বুলবুল, আবুল হোসেন, রতন চন্দ্র দাশ, পলাশ ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি  নুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক  আক্কাছ আলী, তুতা মিয়া ,আ. লীগ নেতা  মিজানুর রহমান নাজিম, শ্রমীক লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি,আব্দুল আলী প্রমুখ।