স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরের বালিজুড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বালিজুড়ি ইউনিয়নের ইউপি সদস্য বাবুল মিয়া বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেছেন। বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, সহ সভাপতি আলী মর্তূজা, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,বালিজুড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল জহুর, দলীয় নেতা শাহীন রেজা, হাফিজ উদ্দিন, রঞ্জু মুখার্জি প্রমুখ।


