জগন্নাথপুর অফিস
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট তার নির্বাচনী মোটর সাইকেল প্রতিকে শনিবার দিনব্যাপি জগন্নাথপুরের বিভিন্ন ইউনিয়নের ভোট প্রার্থনা করেন।
তিনি সকাল ১০টায় উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সঙ্গে নির্বাচনী সভা করেন। ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হাসিমের সভাপতিত্বে ও ইউপি সদস্য আব্দুল কাইয়ুমের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা মুকুট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, ঢাকাস্থ সুনামগঞ্জ সমিতির সভাপতির সভাপতি আকবর হোসেন মঞ্জু, জেলা কৃষক লীগের সহ সভাপতি শংকর দাস, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম। অন্যান্যোর মধ্যে রাখেন ইউপি সদস্য অর্জুন দাস, লিয়াকত হোসেন, মোজাফ্ফর আলী প্রমুখ।
এদিকে বিকেলে তিনি পাইলগাও ইউনিয়নের জনপ্রতিনিধিদের সঙ্গে সভায় মিলিত হন। ইউপি চেয়ারম্যান মুখলেচ্ছুর রহমানের সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান শাহান মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা মুকুট।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, ঢাকাস্থ সুনামগঞ্জ সমিতির সভাপতির সভাপতি আকবর হোসেন মঞ্জু, জেলা কৃষক লীগের সহ সভাপতি শংকর দাস, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, পৌর কাউন্সিলর সোহেল আহমদ প্রমুখ।


