বিশ্বম্ভরপুরে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির মূল্যায়ন কর্মশালা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সেকায়েফ কর্তৃক পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির বার্ষিক কর্মসূচি মূল্যায়ন কর্মশালা বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার তানিয়া সুলতানার সভাপতিত্বে উপজেলা অডিটরিয়ামে পাঠাভ্যাস কর্মসূচির সিনিয়র কো-অর্ডিনেটর নাজমুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার নিজাম উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিবিডি কলেজের অধ্যক্ষ বিমলাংশু রায়।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছরুয়ার আলম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা          
একাডেমিক সুপারভাইজার মাঈন উদ্দিন। পাঠভ্যসারের উপজেলা প্রোগ্রাম অফিসার ইব্রাহিম সুহেল ও মৃত্যুঞ্জয় মন্ডল। কর্মশালায় উপজেলা উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও মাদ্রাসার প্রধান এবং পাঠভ্যাসের সকল সংগঠকগণ উপস্থিত ছিলেন।