স্টাফ রিপোর্টার
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক শোয়েব আহম্মদ চৌধুরীর নেতৃত্বে মঙ্গলবার বেলা সাড়ে ৮ টায় ছাতক থানাধীন দক্ষিণ বড়কাপনের (বান্দের বাড়ী) আব্দুস সামাদের ছেলে জালাল মিয়া (৩৫) এর বসতঘর থেকে ৩৮৫ (তিনশত পচাঁশি) বোতল অফিসার্স চয়েজ মদ জব্দ করা হয়। তবে ঘটনার সময় অভিযুক্ত জালাল মিয়া পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আসামী জালাল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছাতক থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে উদ্ধারকৃত মালামাল পরিদর্শন করেন জেলা
প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর-রশিদসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ।


