দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ৪৬তম জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ ডিসেম্বর ৫২টি ইভেন্টে স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীর প্রতীক।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মেহেরউল্লাহ। দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক, আমবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান।
প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক প্রতিযোগী চুড়ান্ত পর্যায়ে অংশগ্রহন করেন। এবারে ক্রিকেট খেলায় কলাউড়া দারুসুন্নাত কাছিমিয়া ফাজিল মাদ্রাসা দল চ্যাম্পিয়ন এবং টেংরা মাধ্যমিক বিদ্যালয় দল রানারআপ হয়।


