স্টাফ রিপোর্টার
৫টি সংরক্ষিত ওয়ার্ডে সদস্য প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২০ নারী নেত্রী। বিজয়ী হয়েছেন ৫ নারী নেত্রী। কাস্টিং ভোাটের চেয়ে অনেক কম ভোট পাওয়ায় জামানত হারিয়েছেন ১০ জন নারী নেত্রী। সংরক্ষিত ২ নং ওয়ার্ডে ৮ জন ও সংরক্ষিত-৩-এ জামানত হারিয়েছেন দুই জন নারী নেত্রী।
সংরক্ষিত ওয়ার্ড নং-২ (জামালগঞ্জ উপজেলার সদর, ফেনারবাঁক, বেহেলী, ভীমখালী ও সাচনাবাজার, সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং, মোহনপুর, কাঠইর, বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ, পলাশ, ধনপুর, বাদাঘাট দক্ষিণ ও ফতেপুর, সুনামগঞ্জ পৌরসভা, সদর উপজেলার কুরবাননগর, জাহাঙ্গীরনগর, সুরমা, রঙ্গারচর, মোল্লাপাড়া ও লক্ষণশ্রী ইউনিয়নের নিয়ে গঠিত আসনে ১০ জন নারী ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই ওয়ার্ডে ভোট কাস্ট হয়েছেন ২৬৭টি। ৩৩ ভোটের চেয়ে কম পেয়ে জামানত হারিয়েছেন ফেরদৌসি
সিদ্দিকা (কম্পিউটার)- ১৪ ভোট, তাহমিনা বেগম (ফুটবল)- ২৬ ভোট, মদিনা আক্তার (দোয়াত-কলম)- ১০ ভোট, রাজিয়া খাতুন (ডিসএন্টেনা)- ৬ , রাবেয়া সিদ্দিকা (টেলিফোন)- ১১, সানজিদা নাসরিন ডিনা ডায়না (হরিণ)-২ , সামিনা চৌধুরী (মাইক)-১৯ ও সৈয়দা আমেনা আখঞ্জি (বই) ৫ ভোট ।
সংরক্ষিত-৩ নং ওয়ার্ড (দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা, পশ্চিম পাগলা, জয়কলস, শিমুলবাঁক ও পাথারিয়া, দিরাই উপজেলার পৌরসভা, সরমঙ্গল, চরনারচর, রাজানগর, রফিনগর, জগদল, করিমপুর, তাড়ল, কুলঞ্জ, ভাটিপাড়া, শাল্লা উপজেলার শাল্লা, বাহাড়া, হবিবপুর ও আটগাঁও ইউনিয়ন) মোট ভোট কাস্ট হয়েছে ২৫২টি। ৩১ ভোটের না পেয়ে জামানত হারিয়েছেন বিনা জয়নাল (ফুটবল)-২২ ভোট ও ফিরুজা বেগম-(টেবিল ঘড়ি) ৩০ ভোট।
- দিরাই শাল্লায় সুরঞ্জিতের ভরাডুবি কর্মী-সমর্থকদের তোপের মুখে উপজেলা নেতারা
- জামানত হারিয়েছেন ৩২ সদস্য প্রার্থী


