স্টাফ রির্পোটার
জেলা অটো-টেম্পু,অটো-রিক্সা ড্রাইভার্স ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বাইসাইকেল প্রতীকে ৮২৮ ভোট পেয়ে মো.মছন মিয়া সভাপতি ও আনারস প্রতীকে ৩৯০ ভোট পেয়ে মো. শামছুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্যান্যরা হলেন, মোরগ প্রতীকে ৪৫৯ ভোটে সিনিয়র সহ-সভাপতি পদে মো. সুন্দর আলী, চোয়ার প্রতীকে ৩৬৪ ভোটে সহ-সভাপতি পদে মো.বাহার উদ্দিন, হাত পাখা প্রতীকে ৩৫৬ ভোটে সহ সাধারণ সম্পাদক পদে মো. আল আমীন (কালা), মাছ প্রতীকে ৩২৩ ভোটে কোষাধ্যক্ষ পদে মো. গিয়াস উদ্দিন, গরুর গাড়ী প্রতীকে ৪৫৮ ভোটে দপ্তর সম্পাদক পদে মো. আবুল খয়ের নির্বাচিত হয়েছেন।
এ ছাড়াও সদস্য
পদে মোবাতি প্রতীকে ৪৩৭ ভোটে মো. মোবারক মিয়া, বাঘ প্রতীকে ৩৩৩ ভোটে মো. ফজর আলী, তালাচাবি প্রতীকে ৩০৪ ভোটে মো. মোসাদ্দিক হোসেন ও দোয়েল পাখি প্রতীকে ২৬২ ভোটে মো. আব্দুল হেকিম নির্বাচিত হয়েছেন।
১১টি পদে ২৬ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল ১৬৭৯ জন।
উল্লেখ্য, নবনির্বাচিত কমিটি আগামী ৩ বছর দায়িত্ব পালন করবে।
- নুরুল হুদা মুকুটকে মেয়র কালাম চৌধুরীর অভিনন্দন
- তাহিরপুর ও ধর্মপাশায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


