হালির হাওরের জলাবদ্ধতা ও রাতলার স্লুইস গেইট পরিদর্শন করলেন ইউএনও

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জের হালির হাওরের জলাবদ্ধতা ও রাতলার স্লুইস গেইট পরির্দশন করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তী। মঙ্গলবার দুপুরে উপজেলার জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও স্থানীয় কৃষকদের জলাবদ্ধতা দূর করার দাবীর পেক্ষিতে পাউবো,স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধিদেরকে নিয়ে মঙ্গলবার দুপুরে রাতলার স্লুইস গেইট পরিদর্শন করেন।
পরির্দশনের সময় পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, পাউবোর এসও আলী রেজা, নেহার রঞ্জন দাস,         জামালগঞ্জ সদর ইউপির প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম,ইউপি সদস্য মনির হোসেন, কৃষক প্রতিনিধি জাকির হোসেন, সবর আলী,সাহেদ আলী,আলম মিয়া প্রমুখ।  
জানা যায়, জামালগঞ্জের শস্য ভান্ডার খ্যাত হালির হাওরের সাড়ে  ৯ হাজার হেক্টর জমির অধিকাংশই এখনো পানির নিচে। হালির হাওরের পানি নিস্কাশনের একমাত্র রাস্তা বৌলাই নদীর মুখ রাতলার স্লুইস গেইট। দীর্ঘ দিন ধরে মেরামত না করা ও স্লুইস গেইটের সামনের ও পিছনের দুটি অংশেই পলি মাটি দ্বারা ভরাট হবার ফলে হাওরের পানি নদীতে প্রবাহিত হচ্ছে না। বিশাল হাওরের পানি তুলনামূলক ভাবে কম নিস্কাশনের ফলে বোরো ফসল রোপণের মৌসুমে ব্যাপকভাবে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
এই নিয়ে হালির হাওর পাড়ের জামালগঞ্জ সদর, নবগঠিত উত্তর ইউনিয়নসহ বেহেলী ইউনিয়নের কৃষকদের জোর দাবি জলাবদ্ধতা দূরিকরণের। আর এই নিয়ে স্থানীয় কৃষকরা উপজেলা প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিদেরকে বিগত এক মাস ধরে অবহিত করে আসছেন।