জেলা প্রশাসন কাপ টি-২০ স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন ১৪ জানুয়ারি

স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসন কাপ টি-২০ স্কুল স্কুল ক্রিকেট টূর্ণামেন্টের উদ্বোধন হবে আগামী ১৪ জানুয়ারী। উদ্বোধনী খেলায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে বেলা ১১টায় মুখোমুখি হবে সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় ও বিশ্বম্ভরপুর উপজেলা স্কুল ক্রিকেট টিম।  
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সহযোগিতায় এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ১১ দিনব্যাপী এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে ।
এদিকে ১৫ জানুয়ারী মুখোমুখি হবে দিরাই উপজেলা স্কুল ক্রিকেট টিম ও দ্বীনি সিনিয়র মাদ্রাসা, ছাতক উপজেলা স্কুল      
ক্রিকেট টিম ও আলহাজ্ব জমিরুন নুর উচ্চ বিদ্যালয়, ১৬ জানুয়ারী এইচএমপি উচ্চ বিদ্যালয় ও  জামালগঞ্জ উপজেলা স্কুল ক্রিকেট টিম, দোয়ারাবাজার উপজেলা স্কুল ক্রিকেট টিম ও ধর্মপাশা উপজেলা স্কুল ক্রিকেট টিম, ১৭ জানুয়ারী তাহিরপুর উপজেলা স্কুল ক্রিকেট টিম ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্কুল ক্রিকেট টিম, শাল্লা উপজেলা স্কুল ক্রিকেট টিম ও আলহেরা মাদ্রাসা, ১৮ জানুয়ারী বুলচান্দ উচ্চ বিদ্যালয় ও জগন্নাথপুর উপজেলা স্কুল ক্রিকেট টিম মুখোমুখি হবে।
১৯ থেকে ২০ জানুয়ারী কোয়ার্টার ফাইনাল, ২১-২২ জানুয়ারী সেমিফাইনাল এবং ২৪ জানুয়ারী টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।