দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় কান্দাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করেছে। ২০১৩ ইং হতে পরীক্ষামূলকভাবে দুটি স্কুল ১ম শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত চালু করা হয়। ১টি হল লক্ষীপুর ইউনিয়নের বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অপরটি হল বোগলা ইউনিয়নের কান্দাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এন্ড জুনিয়র হাইস্কুল। বিদ্যালয় ২টি থেকে ২০১৫ সালে প্রথম জেএসসি পরীক্ষায় মোট ৪৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ সাফল্য অর্জন করেন। ২য় বারের মত ২০১৬ সালে জেএসসি পরীক্ষায় মোট ৪০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন এর মধ্যে এ প্লাস পেয়েছে ২ জন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে এ গ্রেড পেয়েছে ২১ জন এ মায়নাস পেয়েছে ১০জন অন্যান্য গ্রেডে ৭জন পরীক্ষার্থী সাফল্য অর্জন করেছেন। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ভাল ফলাফলের সাফল্য অর্জন করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ।
প্রধান শিক্ষক তাজুল ইসলাম বলেন, উপজেলা শিক্ষা অফিসের তরফ থেকে বিদ্যালয়ে আর দুইজন শিক্ষক দেয়ার কথা ছিল। ৪ বৎসর অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোন শিক্ষক দেয়া হচ্ছে না। বিদ্যালয়ের মোট শিক্ষার্থী সংখ্যা ১৪৩ জন এবং প্রাইমারীতে শিক্ষার্থী সংখ্যা ৪৪৫ জন। আমরা সাধ্যমত চেষ্টা করছি ভাল ফলাফল অর্জনের।
উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত আবু রায়হান বলেন,‘দুই জন প্যারা শিক্ষক দেয়ার কথা ছিল। উর্ধ্বতন কর্তৃপক্ষর নিকট অবহিত করা হবে।
- জামালগঞ্জের ‘গঙ্গাধরপুর নদী গ্রুপ’ জলমহালে জোর করে মাছ ধরা ও লুটপাট বন্ধের দাবিতে মামলা
- শহরে বিএনপির বিক্ষোভ মিছিল


