জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয় অফিস সহায়ক সোসাইটির নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার জগন্নাথপুর নন গেজেটেড কর্মচারী ক্লাবে আয়োজিত সভায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয় অফিস সহায়ক সোসাইটির সিলেট বিভাগীয় সভাপতি কয়েছ আহমদ, হবিগঞ্জ জেলা সভাপতি আব্দুল কাদির,
সাধারণ সম্পাদক রুহুল আমীন,সিলেট বিভাগীয় অর্থ সম্পাদক ওলিউর রহমান, ছাতক উপজেলা সভাপতি বিপ্লব হাছান, গোলাপগঞ্জ সভাপতি মইনুল ইসলাম, ওসমানীনগর সভাপতি ভানু রঞ্জন দে।
সভায় সর্বসম্মতিক্রমে জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক সুনীল দেবনাথ, সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী,সাংগঠনিক সম্পাদক মলিন্দ্র দাস, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,অর্থ সম্পাদক সফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আছকর আলী,দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন, ধর্ম বিষয়ক সম্পাদক মুসলেহ উদ্দিন, ক্রীড়া সম্পাদক আলী ইমাম হোসেন,সদস্যরা হলেন,আনোয়ার হোসেন,রতন চন্দ্র দাস,মোঃ জুনেদ মিয়া,সফিকুল ইসলাম,ইমাম উদ্দিন, সফিকুর রহমান।


