মোবাইল চুরি

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরের রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে রানীগঞ্জ সেতুর নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সুযোগ সন্ধানী চোরচক্র মোবাইল চুরির মহোৎসবে মেতে উঠে। তারা সভাস্থল থেকে প্রায় শতাধিক মোবাইল ও মানিব্যাগ চুরি করে নিয়ে যায়। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক পিপি (নারী-শিশু) অ্যাড. নান্টু রায়ের ম্যানিব্যাগ চুরি হয়েছে।