সংবর্ধিত হলেন মুকুট

স্টাফ রিপোর্টার
নবনির্বাচিত সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুটকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার বিকালে শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে সুনামগঞ্জ পৌরসভার আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবলীগের সাবেক আহবায়ক অ্যাড. আব্দুল করিম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জীতেন্দ্র তালুকদার পিন্টু ও জেলা যুবলীগের সদস্য অ্যাড. কল্লোল তালুকদার চপল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আজিজুস সামাদ ডন, জেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাচনাবাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, শাল্লা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. অবণী মোহন দাস।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবাায়ক খায়রুল হুদা চপল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. আক্তারুজ্জামান সেলিম, জেলা পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য শামচ্ছুজামান শাহ, ১১ নং ওয়ার্ডের সদস্য সৈয়দ সাব্বির মিয়া,      
জামালগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহ আলম শেরুল, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান টিপু, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ মানিক, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জোবায়ের পাশা হিমু, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বকুল, শাল্লার বাহাড়া ইউপি চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী, সদর উপজেলার মোহনপুর ইউপি চেয়ারম্যান নূরুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জোবের আহমদ অপু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী প্রমুখ।  
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি মতিউর রহমান বলেন,‘আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা সব সময় ঐক্যবদ্ধ। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে দলের তৃণমূলের নেতাকর্মীরা অতীতেও ঐক্যবদ্ধ ছিল, আগামীতেও ঐক্যবদ্ধ থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। নিজেদের টাকায় পদ্মাসেতু তৈরি করেছে। দেশ-বিদেশে সুনাম অর্জন করেছে।’
উন্নয়নের ধারাবাহিতা রক্ষা করতে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহ্বান জানিয়ে, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুটকে জেলার সার্বিক উন্নয়নে কাজ করার অনুরোধ জানান মতিউর।
সংবর্ধিত অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বলেন,‘আমার বিজয়ের সকল কৃতিত্ব মতিউর রহমান, আয়ুব বখ্ত জগলুল, রেজাউল করিম শামীম, হাজী কালাম, আবুল কালাম চৌধুরী ও আব্দুল মনাফসহ সকল ইউপি চেয়ারম্যান-মেম্বারদের। আমি সবার কাছে কৃতজ্ঞ। সকল ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য-সদস্যাগণ আমার প্রিয় ও আপনজন। তাদের ভালবাসায় আমি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। ইউপি চেয়ারম্যানদের সাথে সমন্বয় রেখে আমি সকল উন্নয়নমূলক কাজ করে যাব। সুনামগঞ্জ পৌরসভার মেয়র জমি দিলে ইউপি চেয়ারম্যানদের জন্য একটি অফিস করে দেব আমি। ’