বিচারপতি গোল্ড মেডেল সম্মাননা পেলেন আইনজীবী আব্দুল মজিদ

স্টাফ রিপোর্টার
বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি ফাউন্ডেশন  সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদকে বিচারপতি এস এম মোর্শেদ স্মৃতি গোল্ড মেডেল ২০১৬ প্রদান করা হয়েছে। আইন ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য তাঁকে এই সম্মাননা প্রদান হয়। সোমবার সুপ্রীমকোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদদের পক্ষে সম্মাননা গ্রহক করেন অ্যাড. এটিএম সরোয়ার। মঙ্গলবার সকালে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রবীণ ও নবীণ আইনজীবীরা  এই কৃতিত্বের জন্য তাঁকে অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি অ্যাড. সৈয়দ শায়েখ আহমেদ,           ২য় পৃষ্ঠায় দেখুন
সাধারণ সম্পাদক অ্যাড.আব্দুল হক, বিদায়ী সহ-সভাপতি অ্যাড. মো. শামসুদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনূর আলী প্রমুখ।