সিভিল সার্জন পদে যোগদান করলেন ডা. আশুতোষ দাশ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সিভিল সার্জন পদে যোগদান করলেন সদর উপজেলার সাদকপুর গ্রামের বাসিন্দা ডা. আশুতোষ দাশ। নারায়ণগঞ্জ থেকে বদলী হয়ে তিনি মঙ্গলবার সকালে সুনামগঞ্জ সিভিল সার্জন অফিসে যোগদান করেন। সুনামগঞ্জের সাবেক সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম গত ৩১ ডিসেম্বর থেকে অবসরে চলে গেছেন।