ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মতিন্দ্র বর্মণ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে পুলিশ মতিন্দ্র বর্মণকে গ্রেপ্তার করে।
জানা যায়, মতিন্দ্র বর্মণ ধর্মপ্শাা উপজেলার একটি গ্রামে দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করে আসছিল। তার বাড়ি পাশের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের সুখদেবপুর গ্রামে। গৃহবধূর স্বামী বাদী হয়ে সোমবার রাতে ধর্মপাশা থানায় একটি মামলা করেন। এ মামলায় সোমবার দিবাগত রাতে মতিন্দ্র বর্মণকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোমবার রাতে থানায় একটি হয়েছে এবং আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
- ‘সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সাত খুনের দ্রুত বিচার’
- বিচারের দাবিতে ক্লাস বর্জন করে পুলিশ ফাঁড়ি ঘেরাও- তাহিরপুরে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ছাত্রীকে মারপিট,বখাটের কারাদণ্ড


