ছাতক প্রতিনিধি
ছাতকের চরমহল্লা ইউনিয়নের টেটিয়ারচর লতিফিয়া ইসলামী কিন্ডারগার্টেনের সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
লতিফিয়া
ইসলামী কিন্ডারগার্টেন পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও অধ্যক্ষ ক্বারী আলী আজগরের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত, আব্দুল মছব্বির, বিলাল আহমদ, পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগেন্দ্র কুমার তালুকদার, লতিফয়া ক্বারী সোসাইটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাও. নাজমুল হোসেন নছিব, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়, ইউপি সদস্য নুরুজ্জামান শামীম, আব্দুল মতিন, গিয়াস উদ্দিন গিয়াছির, ডা. নাছির উদ্দিন, জেএসডিসি উপজেলা কিন্ডারগার্টেন ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন, হাজী মতকিন আলী, কিন্ডারগার্টেনের পরিচালক বুরহান উদ্দিন, জাউয়া নুরে মদিনা কিন্ডারগার্টেনের অধ্যক্ষ ফয়জুল আমিন ফয়েজ, স্বপ্ন-ফ্রি ক্যাডেট একাডেমীর শিক্ষক দিলোয়ার হোসেন, আ.লীগ নেতা খায়রুল হুদা, লাল মিয়া, শিক্ষক শাহীন মিয়া, আমির হোসেন প্রমুখ।
সভার শুরুতে স্বাগত বক্তব্য ও হামনাত পরিবেশন করেন, কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ফাতেমা বেগম, শাহারীয়ার হোসেন মাহফুজ, হোসেন আহমদ, আরিজা নূরাইন নুহা, ফাতেমা আক্তার লিছা, কামরান আহমদ সোহাগ।
এ সময় উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেনের শিক্ষিকা সুমানা বেগম, জোসনা বেগম, রোজিনা বেগন, শাবানা বেগম, ব্র্যাকের শিক্ষিকা শিউলী বেগম, শামীমা বেগম প্রমুখ।
- জেলা প্রশাসক কাপ টি-২০ স্কুল টুর্নামেন্ট পৃথক ম্যাচে জয়ী তাহিরপুর ও আলহেরা
- শাহজালাল (র:) সমাজ কল্যাণ পরিষদের তাফসির মাহফিল


