বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির প্রথম কার্যকরী সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হেয়েছে। শনিবার বিকালে নবগঠিত কমিটির আনন্দ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শেখ মোশারফ হোসেন বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল আহমদ এর পরিচালনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাইফুল হক, জয় চরণ বিশ্বাস, সবুজ মিয়া, আমিনুল হক রনি, সুশাংক সরকার, আশরাফুল ইসলাম, আ. রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুজ্জামান, বায়েজিত, কাহার, সাংগঠনিক সম্পাদক রুবেল বিশ্বাস, ছিদ্দিক মিয়া, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, অর্থ সম্পাদক অজয়, মহিলা সম্পাদিকা তাহমিনা সুলেমান, সলিমা আক্তার প্রমুখ। সভার শেষে উপজেলার নতুন পাড়ার কিডনী রোগী আজিজুল হককে চিকিৎসার জন্য সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।


