জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিষ্টার কাজী মাও. নিজাম উদ্দীনের মৃত্যুতে জেলা কাজী সমিতির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সুনামগঞ্জ শহরের ষোলঘর কাজী অফিসে জেলা কাজী সমিতির সহ সভাপতি কাজী মাও. শারফুল বাশারের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক কাজী মাও. শফিকুল ইসলামের পরিচালনায় তার জীবন ও কর্ম নিয়ে আলোচনায় বক্তব্য রাখেন জেলা
কাজী সমিতির সভাপতি কাজী মাও. আব্দুস সামাদ, সাংগঠনিক স¤পাদক কাজী সাংবাদিক মাও. জমিরুল ইসলাম মমতাজ, দপ্তর স¤পাদক কাজী ইছহাক মিয়া, কাজী মাও. আব্দুস সাকুর, কাজী মাও. নুরুল হক, কাজী মাও. ফখর উদ্দীন, কাজী মাও. হুসাইন আহমদ, মাও. জামাল উদ্দীন, কাজী মাও. হুসাইন আহমদ।


