জগন্নাথপুরে ১৬ প্রহরব্যাপী নামযজ্ঞানুষ্ঠান

জগন্নাথপুর প্রতিনিধি
ব্যাপক ভক্তসমাগমের মধ্য দিয়ে বিশ্ব শান্তি কল্পে দেশ ও সকল জীবের শান্তি কামনায় জগন্নাথপুর উপজেলা সদরের বাসুদেব বাড়িতে শ্রী শ্রী বাসুদেব জিউর শ্রীমন্দির প্রাঙ্গণে মঙ্গলবার  শেষ হয়েছে ষোল প্রহর ব্যাপী বার্ষিক নামযজ্ঞানুষ্ঠান। দধিরভান্ড ভঞ্জন ও মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে শেষ হয় ষোল প্রহর ব্যাপী বার্ষিক নামযজ্ঞ          
অনুষ্ঠান। শনিবার শুভ অধিবাশের মধ্য দিয়ে শুরু হয় ১৬ প্রহর ব্যাপী বার্ষিক নামযজ্ঞানুষ্ঠান। এ উপলক্ষে ধর্মসভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবীণ শিক্ষক নয়ন রঞ্জন বণিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যাপক পরিমল কান্তি দে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ননী গোপাল দাস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক সুমেশ চন্দ্র গোপ, যুব উন্নয়ন অধিদপ্তরের যুগ্ম সচিব শিশির কুমার রায়, জগন্নাথপুরের বিশিষ্ট ধর্মানুরাগী ও সমাজসেবক ডাঃ দিব্য রঞ্জন দে, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্র কুমার দে, নামযজ্ঞানুষ্ঠানের উপদেষ্টা বিনয় ভূষণ বণিক, বাবুল চন্দ্র দে। নামযজ্ঞ উৎসব উদযাপন কমিটির সভাপতি প্রণব কুমার বণিক ও সাধারণ সম্পাদক শশী কান্ত গোপের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিজন কুমার দে। আলোচনাসভায় প্রবীর চন্দ্র দাসকে সম্মাননা ও পবিত্র বণিক ও হেমেন্দ্র বণিককে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। ষোল প্রহর ব্যাপী বার্ষিক নামযজ্ঞানুষ্ঠানে নামসুধা পরিবেশন করেন মীরা বধুয়া সম্প্রদায় বড়গুনা, নারায়ন সম্প্রদায় বেহেলী,নব সখী সম্প্রদায় গোপালগঞ্জ,সখী সম্প্রদায় মৌলবীবাজার,মানব কল্যাণ হরিনাম সম্প্রদায় কুমিল্লা নামসুধা পরিবেশন করেন।