তাহিরপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ মাহফিল ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিজাম উদ্দিন।
সহকারী শিক্ষক মৌলানা শাহ্জাহানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস শহিদ, আওয়ামীলীগ নেতা নুরুল হক মাস্টার, বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, শিক্ষক আব্দুর রাজ্জাক, ছাত্রলীগ নেতা ঝুমুর তালুকদার, দশম শ্রেণীর শিক্ষার্থী আঁখি রানী তালুকদার, বিদায়ী শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান রাসেল প্রমুখ।