ছাতক প্রতিনিধি
ছাতক প্রেসক্লাবের উদ্যোগে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এসব কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন-অর রশীদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল আলিমের পরিচালনায় অনুষ্ঠিত কম্বল বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাইদুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, ছাতক থানার ওসি আশেক সুজা মামুন, সাবেক ইউপি চেয়ারম্যান আরজক আলী, মমতা চ্যারিটি ট্রাষ্টের প্রতিনিধি জিয়াউর রহমান। এসময় ইমাম মাও. নুরুল হক, মাও. জহুর উদ্দিন, প্রেস ক্লাবের সহ-সভাপতি বদর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজু, অর্থ সম্পাদক বিজয় রায়, নির্বাহী সদস্য কৃপেশ চন্দ, সাংবাদিক আমিনুল ইসলাম আজির, তমাল পোদ্দার, হাবিবুর রহমান নাছির, আমির আলী, সেলিম মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন ও মমতা চ্যারিটি ট্রাষ্টের সহযোগিতায় এসব কম্বল বিতরণ করা হয়।


