সমুজ আলী স্কুল ও কলেজের মিলাদ মাহফিল

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের সমুজ আলী স্কুল ও কলেজে মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সমুজ আলী স্কুল ও কলেজ মাঠে মিলাদ মাহফিল ও এস এসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সমুজ আলী স্কুল ও কলেজর প্রভাষক রুকনুজজামানের পরিচালনায় অধ্যক্ষ সলিরেন্দু কুমার তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমুজ আলী স্কুল ও কলেজের পরিচালনা কমিটির সভাপতি হারুন অর- রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বিনয় ভূষন পুরকায়স্থ, আতর আলী, হজরত আলী, ইকবাল হোসেন বুলু, বিদ্যালয়ের দাতা কমিটির সদস্য তালেব আলী। উপস্থিত ছিলেন মুহিবুর রহমান, জালাল উদ্দিন, আব্দুল হক, মারাজ আলী, কলেজের প্রভাষক জালাল উদ্দিন, সুহরা হোসেন, বিধান দাস, আব্দুল মুহিত, স্কুল শাখার সহকারী শিক্ষক গোলাম কিবরিয়, আবু হানিফা, আব্দুল মুতালিব প্রমুখ।