সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় রবিবার বেলা ১১ টায় বিশ্বম্ভরপুর উপজেলার বাগবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উঠান বৈঠক করা হয়েছে। প্রধানমন্ত্রী “শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ব্রান্ডিং“ বিষয়ক প্রচার কার্যক্রম বাস্তবায়নের আওতায় ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন তন্মধ্যে একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারী ক্ষমতায়ন কাযক্রম, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কমসূচিসমূহ, কমিউনিটি ক্লিনিক, শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিআরডিবি’র উপ পরিচালক, মো. শামছুল ইসলাম, জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন, সলুকাবাদ ইউপি সদস্য মো. জাকির হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন এপিএই অপারেটর মো. শরীফ হোসেন। প্রেস বিজ্ঞপ্তি

