তাহিরপুরে যুবককে ছুরিকাঘাতের চেষ্টা

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলায় বাড়ি ফেরার পথে রাতের আঁধারে এক দুর্বৃত্ত এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে প্রাণনাশের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলার বাদাঘাট বাজারে এ ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, উপজেলার বাদাঘাট সরকারি ডিগ্রী কলেজের ছাত্র এইচএসসি পরীক্ষার্থী কামড়াবন্দ গ্রামের ফরিদ মিয়ার ছেলে সুমন মিয়া শুক্রবার রাতে বাজারের পান দোকান বন্ধ করে বাড়ি যাবার পথে গ্রামীণ ফোনের টাওয়ারের নিকট পৌছলে এক মুখোশধারী ধারালো ছুরি দিয়ে তাকে ছুরিকাঘাত করে প্রাণ নাশের    
চেষ্টা করে। এ সময় কৌশলে সুমন দৌড়ে গিয়ে চিৎকার করলে এলাকার লোকজন জড়ো হলে দুর্বৃত্ত পালিয়ে যায়। সুমন রাতেই ঘটনাটি মুঠোফোনে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অজয় চন্দ্র রায়, তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিগণকে অবহিত করেছেন।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বলেন, কলেজ ছাত্র সুমন বিষয়টি রাতে আমাকে মুঠোফোনে অবহিত করেছেন, আমি তাকে লিখিত অভিযোগ দিতে বলেছি।’