চির চিত্রলিপি

রোকেস লেইস
পাতা ঝরে পড়ে পাতা ঝরা দিনে
কৃষ্ণ পাখী গায় কুহু কলতানে
পাতাহীন শাখে সুখে রয় জুরী
সতত সম্ভারে অগুনতি কুঁড়ি

এ এক অন্য আবহ অনন্য আদুরী
পাতাহীন শাখে মুকুল মন্জুরী
ফাগুনে আগুন সাজ সদা দোলে
প্রকৃতি প্রকাশে শত মহিমা হিন্দোলে

পাখপাখালি যত প্রজাপতি শতরূপা
সতত সুখ সঞ্চারে অমৃত অপরূপা
অসীমের এই অমিত সম্ভারে
আপ্লুত যতো উৎস আধারে

অকৃপণ এ’যে চির চিত্রলিপি।

                                       ০১০২১৭