বাংলাদেশের রাজনীতিতে এক বিরাট শূন্যতার সৃষ্টি হয়েছে -প্রধানমন্ত্রী

সু.খবর ডেস্ক
এক শোকবার্তায় সুরঞ্জিত সেনগুপ্তের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে এক বিরাট শূন্যতার সৃষ্টি হয়েছে যা সহজে পূরণ হবার নয় ।
শেখ হাসিনা বলেন, সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে জাতি হারালো একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয় সংসদ হারালো একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, আর আমরা হারালাম সকল প্রগতিশীল     
রাজনৈতিক আন্দোলন সংগ্রামের একজন অগ্রসেনানীকে।
শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।