ছাতকে মদসহ বিক্রেতা আটক

ছাতক প্রতিনিধি
ছাতকে ভারতীয় মদসহ আব্দুর রউফ (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে শহরের পুরাতন কাষ্টমস্ রোড এলাকা থেকে তাকে মদসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়। আব্দুর রউফ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুমারদানী গ্রামের ইউনুছ আলীর পূত্র। গোপন সংবাদের ভিত্তিতে  রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে শহরের কাষ্টমস্ রোড এলাকা থেকে ৪৮ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদসহ তাকে আটক করা হয়। সোমবার তাকে সুনামগঞ্জ জেল-হাজতে পাঠানো হয়েছে।